মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল দিয়েছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এই সাইটটির হোমপেজে গেলে দেখা মিলছে এই ডুডলের। যেখানে সবুজ ব্যাকগ্রাউন্ড আর লাল বর্ডারের মাঝে গুগল এবং তার ওপর নৌকার ছবি দেখা যায়। ছবিটিতে ক্লিক করলে পাওয়া যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত নানা তথ্য।

সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগল এই ডুডলটি চালু করেছে। ২৬ মার্চ সারাদিন এটি থাকবে। ডুডলে থাকা তিনটি নৌকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ বাংলার প্রকৃতি।

উল্লেখ্য, বিভিন্ন দেশের জাতীয় দিবস, বিখ্যাত ব্যক্তিদের জন্ম-মৃত্যু ও বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে উৎযাপন করতে গুগল ডুডল প্রদর্শন করে। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এরপর ডুডল করা হয় ২০১৬ সালেও।

এছাড়া বাংলা নববর্ষ, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তি কিংবা বিশেষ দিন নিয়েও এমন উদ্যোগ নেয় গুগল কর্তৃপক্ষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ