মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফজর নামায কাযা হওয়া থেকে বাঁচাবে ‘নেভার মিস ফজর’ অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ ওয়াক্ত নামায আদায়ে সচেতন মুসলমানেরা প্রতি রাতেই ফজরে ওঠার জন্য অ্যালার্ম দিয়ে ঘুমাতে যান। কিন্তু ফজরের সময় প্রায়ই এমন হয় যে, অ্যালার্ম বন্ধ করে ‘আর পাঁচ মিনিটে’র জন্য এই যে চোখ বন্ধ করা হয়, এতে চোখ খুলতে খুলতে আমাদের নামাযের সময়ও পার হয়ে যায়।

এ সমস্যা সমাধানের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ‘নেভার মিস ফজর’ (Never Miss Fajr) নিয়ে এসেছে অভিনব এক উদ্যোগ।

চমৎকারের আযানের মাধ্যমে অ্যালার্ম চালু হওয়ার পর তা বন্ধ করার জন্য আপনাকে ইসলাম সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর না দেবেন, ততক্ষণ আপনার অ্যালার্ম অবিরামভাবে বাজতে থাকবে।

প্রশ্নোত্তরের এই ফিচারটি আপনাকে ঘুম থেকে সজাগ করবে এবং ঘুমের রেশ কাটিয়ে ফজরের জন্য সহজেই আপনাকে প্রস্তুতি নিতে সাহায্য করবে।

প্রশ্নোত্তর ছাড়াও আপনি ইচ্ছা করলে অ্যালার্ম বন্ধ করার জন্য এতে ভাইব্রেট ফিচার অ্যাকটিভ রাখতে পারেন, যাতে অ্যালার্ম বন্ধ হওয়ার পূর্বে এটি বিশবার ভাইব্রেট করে আপনাকে জাগিয়ে দেবে।

ফজর ছাড়াও এতে তাহাজ্জুদ নামাযে জাগানোর অপশনও রয়েছে। সুতরাং, আজই অ্যাপটি আপনার স্মার্টফোনে ইন্সটল করে আপনার ফজর কাযা হওয়ার প্রবণতাকে রোধ করুন। আপনার প্রতিটি দিন শুরু হোক প্রভাতে ইবাদতের প্রশান্তির মধ্য দিয়ে।

অ্যাপেল অ্যাপ স্টোর ও অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে গুগল প্লেস্টোর এ (Never Miss Fajr)) লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন অ্যাপটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ