মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২৩ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিতনবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ ২য় পর্বের পুরস্কার বিতরণী আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

২৩ মার্চ শনিবার বিকাল ৩টায় প্রেসক্লাবের ভিআইডি লাউঞ্চে অনুষ্ঠিত হবে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি, শিল্পী ও গবেষক মুহিব খান, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।

প্রথমবারের প্রতিযোগিতার মতো এবারও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

তিনি বলেন, নবীজিকে ভালোবেসার নজরানা দিয়ে পাঠকরা লিখেছেন অসংখ্য চিঠি। সারাদেশ থেকে নবিপ্রেমিরা চিঠিতে চিঠিতে রাসুলের প্রেমের কথা লিখেছে মানের মাধুরি মিশিয়ে। সেরা তিনজন সহ ১০ জনের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।

গুরুত্বপূর্ণ পুরস্কার অপেক্ষা করছে প্রতিযোগীদের জন্য। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আওয়ার ইসলামের প্রধান সম্পাদক মুফতি আমিনুল ইসহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশবরণ্য আলেম-ওলামা, লেখক ও কবি-সাহিত্যিকগণ।

এ প্রতিযোগিতার গর্বিত অংশিদার অভিজাত প্রকাশনী মাকতাবাতুল ইসলাম, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা ‍বুকশপ রকমারি, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সার্ফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী পাবেন একটি ল্যাপপট আর দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন একটি করে বাইসাইকেল। এছাড়াও সাতজনকে দেয়া হবে বই পুরস্কার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ