মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুগলকে ৫০ মিলিয়ন ইউরো জরিমানা ফ্রান্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ৫০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্সের ন্যাশনাল কমিশন অন ইনফরমেটিক্স অ্যান্ড লিবার্টিজ (সিএনআইএল)।

ইউরোপীয়ান ইউনিয়নের তথ্য সংরক্ষণ আইন লঙ্ঘন করার অভিযোগে এ জরিমানা করা হয় বলে জানায় বিবিসি।

সিএনআইএল বলছে, স্বচ্ছতার অভাব, তথ্যের নিম্নমান ও বৈধভাবে অনুমতি না নিয়ে ব্যক্তিক বিজ্ঞাপন দেয়ার কাজ করার কারণে তারা প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে। তারা বিচার করে দেখেছে, গুগল ব্যক্তি পর্যায়ে বিজ্ঞাপনগুলো দিতে যে তথ্য সংগ্রহ করে সেটা কীভাবে করে তা যথাযথভাবে ব্যবহারকারীদের জানায় না।

এ বিষয়ে গুগল এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সিদ্ধান্ত খতিয়ে দেখবে। আর এরপরই তারা তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নির্ধারণ করবে।

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে গুগলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে নয়িব ও লা কুয়াদরেচার ডু নেট (এলকিউডিএন) নামের তথ্য সংরক্ষণ অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন। আর এই মামলাটি দায়ের করা হয় ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশন (জিডিপিআর) নামক আইনটি কার্যকর হওয়ার দিনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ