মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার রাত ৩টার দিকে বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজ- ‘Bangladesh Nationalist Party-BNP’ এ পেজটি হ্যাকড হওয়ার পর থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন নেতারে নামে বিভ্রান্তিমূলক পোস্ট দেয়া হয়েছে এবং হচ্ছে বলেও জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, এসব পোস্টের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এসব পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। বিএনপির ফেসবুক ভেরিফায়েড পেজটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার হলে পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তবে এর পিছনে কার হাত রয়েছে এ বিষয়ে কিছু বলেননি তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ