শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

বাজারে আসছে ১৬ ক্যামেরার স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি ক্যামেরা আবিস্কারে সবাইকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।

স্মার্টফোনের পেছনে ১৬টি ক্যামেরা যুক্ত করতে চাইছে তারা । এত দিন পর্যন্ত দু-তিনটি নিয়ে কথা হচ্ছিল। কিন্তু এখন স্মার্টফোন নির্মাতাদের মধ্যে ক্যামেরা নিয়ে শুরু হয়েছে লড়াই।

এলজি তাদের স্মার্টফোনে ১৬ ক্যামেরা বসানোর নকশা করেছে।ম্যাট্রিক্স কাঠামোর সাজানো হবে ক্যামেরাগুলো। এর ফলে ব্যবহারকারী বিভিন্ন দিক থেকে ছবি তোলার সুযোগ পাবেন।ডাচ ব্লগ লেটসগো ডিজিটালে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

একাধিক সেন্সর থাকায় একটি ছবি বিভিন্ন দিক থেকে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এর বাইরে উন্নত ফেস রিকগনিশন প্রযুক্তি থাকবে এতে। এই ক্যামেরা সেন্সরের নিচে একটি আয়না বসানো থাকবে, যাতে একই ক্যামেরা ব্যবহার করে সেলফি তোলার সুযোগও থাকবে।

এ ধরনের ক্যামেরা প্রযুক্তি ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বা বিশেষ ফোনে ব্যবহার করা হতে পারে। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাঁজ করা স্মার্টফোন তৈরি করতে পারে এলজি।

এলজি আগেই ইঙ্গিত দিয়েছিল স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন স্মার্টফোন তৈরির। তারা ইউরোপীয় ইউনিয়ন ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে ফ্লেক্স, ফোল্ডি ও ডুপ্লেক্স তিনটি ব্র্যান্ড নামের জন্য আবেদন করেছে।

এগুলো আবেদন করা হয়েছে ক্লাস ৯ ক্যাটেগিরতে। অর্থাৎ, ভবিষ্যতে ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন তৈরির  কোশেষ করবে এলজি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ