শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

আবুধাবির যুবরাজের বিরুদ্ধে ফ্রান্সে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবুধাবির যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ আল-নাহিয়ানের বিরুদ্ধে ফ্রান্সে মামলা হয়েছে। একটি মানবাধিকার সংস্থা তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে সামরিক আগ্রাসন এবং নির্বিচারে বেসামরিক লোকজন হত্যার জন্য তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে এ মামলা করা হয়।

ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর দ্য ডিফেন্স অব রাইটস অ্যান্ড ফ্রিডম বা এআইডিএল এ মামলা দায়ের করে।

যুবরাজের বিরুদ্ধে অভিযোগ, ইয়েমেন যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের সেনারা যুদ্ধাপরাধ করেছে। পাশাপাশি ইয়েমেনের জনগণের ওপর নির্যাতন ও তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে।

যায়েদ আল-নাহিয়ান হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর উপ সর্বাধিনায়ক।

মামলায় বলা হয়, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে তিনিও ইয়েমেন যুদ্ধের পুরো ঘটনার সঙ্গে জড়িত। এ যুদ্ধে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে অর্থাৎ ব্যাপক ও নির্বিচারে বোমাবর্ষণ করা হচ্ছে তার দায় তার উপরও বর্তায়।

কঙ্কালসার এই শিশুর ওজন মাত্র ৮ কিলোগ্রাম!