শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ভারতে সড়ক দুর্ঘটনায় সাত শিশুসহ নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে স্কুলভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে সাত শিশুসহ আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে দেশটির মধ্যপ্রদেশের সাতনা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) পুলিশের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনায় কমপক্ষে আরও আটজন আহত হয়েছে। নিহত শিশুরা সাতনা জেলার বিরসিংপুরের লাকি কনভেন্ট স্কুলের শিক্ষার্থী।

সাতনা জেলার পুলিশ কর্মকর্তা সন্তোষ সিং গৌর পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে সাত স্কুল শিক্ষার্থী এবং তাদের বহনকারী স্কুলভ্যানের চালক নিহত হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন। তিনি দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ