মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিখোঁজ হয়নি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন নিউজপোর্টালের সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিখোঁজ হওয়ার খবর ভাইরাল হয়েছে। সংবাদটি পুরোপুরি গুজব বলে জানিয়েছে সরকার।

তথ্য মন্ত্রণালয়ের 'গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল' সংবাদ থেকে গুজব হিসেবে চিহ্নিত করেছে।

বুধবার তথ্য অধিদফতর জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।

‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ' শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল সংবাদটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ