মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিম কুকের রাগ আইফোনে ঝাড়ছেন জাকারবার্গ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজ কর্মীদের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ছেড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোন ব্যবহারে বাধ্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।

নিউইয়র্ক টাইমস-এর খবর আরও বলছে, অ্যাপল সিইও টিম কুকের প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে জাকারবার্গ এমন কাজ করছেন।

গত মার্চে টিম কুকের দেওয়া এক সাক্ষাতকারকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন জাকারবার্গ। ওই সাক্ষাৎকারে কুক বলেন, ‘আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যবসা করছে ফেসবুক।’

জাকারবার্গের জায়গায় থাকলে তিনি কীভাবে ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেলটি সামাল দিতেন সে কথাও জানান। কুক বলেন, ‘আমি কখনো এমন পরিস্থিতিতে পড়তামই না।’

একই সাক্ষাৎকারে বিজ্ঞাপন থেকে আয় করা কোম্পানিগুলো নিয়ন্ত্রণে কঠোর প্রাইভেসি নীতিমালা তৈরির আহ্বানও জানান তিনি।

এর জবাবে প্রযুক্তির সংবাদ প্রকাশকারী মাধ্যম রি/কোড’কে দেওয়া সাক্ষাতকারে জাকারবার্গ বলেন, ‘চিন্তাভাবনা ছাড়াই এ মন্তব্য করা হয়েছে।’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ব্যবসায়িক কারণেও নিজ কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে বাধ্য করে থাকতে পারেন জাকারবার্গ। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপগুলোর মধ্যে পার্থক্য আছে।

কর্মীরা অ্যান্ড্রয়েড ব্যবহার কমিয়ে দিলে তা অ্যাপের উন্নয়নে প্রভাব ফেলবে। তাই হয়তো অ্যান্ড্রয়েডের ব্যবহার বাড়াতে চাচ্ছেন তিনি।

স্মার্টফোন চার্জ হবে মাত্র ৫ মিনিটে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ