শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গণভবনে সংলাপ শেষে নৈশভোজে লাল আটার রুটি খেতে চান বি চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণভবনে সংলাপ শেষে নৈশভোজে লাল আটার রুটি খেতে চান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

এছাড়া নৈশভোজের মেন্যুতে সাদা ভাত, ফুলকপি, শিম, আলুভাজি, যে কোনো মাছের ঝোল, মসুর ডাল রেখেছেন বি. চৌধুরী। তার পক্ষ থেকে পছন্দ করা তালিকা এরইমধ্যে গণভবনে জানানো হয়েছে।

গণভবনে শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে সংলাপ করবেন বদরুদ্দোজা চৌধুরী ও তার ১৪ প্রতিনিধি দল। সংলাপ শেষে নৈশভোজে বি. চৌধুরীকে তার পছন্দের মেন্যু দিয়ে আপ্যায়ন করানো হবে।

বিকল্প ধারার গণমাধ্যম কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রতিনিধি দলের তালিকা নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

এর আগে ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করে চিঠি লেখেন বি. চৌধুরী। এই চিঠি পাওয়ার পর সংলাপের জন্য প্রধানমন্ত্রী ২ নভেম্বর দিন ঠিক করেন।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আসিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ