শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া

পালাতে পারেন মালদ্বীপের পরাজিত প্রার্থী ইয়ামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 আওয়ার ইসলাম: মালদ্বীপে গত ২৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে পরাজিত প্রার্থী আব্দুল্লাহ ইয়ামেনি দুর্নীতি এবং বিরোধীদের ওপর অত্যাচারের অভিযোগে দেশ ছেড়ে পালাতে পারেন। এমনটিই আশঙ্কা করছে বিজয়ী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ও তার দল।

বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে সাংবাদিকদের সাথে আলাপকালে আব্দুল্লাহ ইয়ামেনি বিরোধী আইনজীবী হাসান লতিফ  বলেন, এ অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত ইয়ামেনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না ।

তিনি বলেন, আমরা এক বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি যে ইয়ামেনি যে কোনো সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। ইয়ামেনি যেন বিদেশে পালিয়া যেতে না একারণে তিনি পুলিশকে আহ্বান জানিয়েছেন তারা যেন সেদিকে যথেষ্ট খেয়াল রাখে।

তবে আইনজীবী হাসান লতিফের এই আহ্বানের পর পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইয়ামেনির বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টির  অভিযোগ অস্বীকার করে  বক্তব্য দিয়েছেন ইয়ামেনির মূখপাত্র ইব্রাহিম মুয়াজ আলী। সূত্র: আল-জাজিরা

আরো পড়ুন- বিকল্পধারা ভেঙে টুকরো; বি চৌধুরী-মান্নান ও মাহিকে বহিস্কার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ