শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

বাদশাহ সালমানের পদত্যাগ দাবি সৌদি প্রিন্সের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন  স্বেচ্ছায় নির্বাসনে থাকা যুবরাজ খালিদ বিন ফারহান আল-সৌদ।প্রিন্স ফারহান এখন স্বেচ্ছানির্বাসনে আছেন জার্মানিতে।

সুর্যালোকিত মধ্যরাত্রি

তিনি বলেছেন, তড়িঘড়িমূলক বিভিন্ন পদক্ষেপ ও নীতির কারণে রাজা সালমান ও তার পরিবার জনপ্রিয়তা হারিয়েছেন। সৌদি জনগণ এই রাজাকে আর চায় না। এ অবস্থায় রাজার উচিৎ ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করা।

এর আগে ব্রিটেনের লন্ডনে সৌদি রাজার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা বর্তমান রাজার ভাই আহমাদ বিন আব্দুল আজিজের পক্ষে স্লোগান দেন।

উল্লেখ্য, এর আগে সৌদি আরবের বর্তমান বাদশাহ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজের পর রাজপরিবারের পাঁচজন প্রিন্স নিখোঁজ বলে অভিযোগ করেছেন স্বেচ্ছায় নির্বাসনে থাকা যুবরাজ খালিদ বিন ফারহান আল-সৌদ।

সূত্র:  দৈনিক আল-কুদস ও আল আরাবিয়া।

যুবরাজের হত্যামিশন ধরা; মেরুকরণ শেষ হয়েও হইল না শেষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ