শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর চীনের সহায়তা পেলে দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলা চলবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার কার্যক্রম স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে তার অনুপস্থিতিতে বিচার কাজ চলতে আপাতত বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।

রোববার (১৪ অক্টোবর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার আবেদন সরাসরি খারিজ করে এ আদেশ দেন।

খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার কার্যক্রম স্থগিত চেয়ে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

গত ২০ সেপ্টেম্বর বিশেষ জজ আদালত-৫ এর বিচারক খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনার যে আদেশ দিয়েছেন তা আইন বহির্ভুত উল্লেখ করে হাইকোর্টে রিভিশন করা হয়।

উল্লেখ্য, পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে বলে গত ২০ সেপ্টেম্বর আদেশ দেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ