মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্মার্টফোনের নীল আলো কেড়ে নিচ্ছে চোখের দৃষ্টিশক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল ডিভাইসের নীল আলো আসতে আসতে চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে।গবেষকরা এ কথা জানিয়েছেন। বিশেষ করে স্মার্টফোনের আলো। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ছায়ার মতো আমাদের সঙ্গী হয়ে থাকে স্মার্টফোন।

যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়, ক্রমাগতভাবে ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোনের নীল আলো ব্যবহারের ফলে চোখের আলো সহনশীল ক্ষুদ্র কোষের মধ্যে বিষাক্ত অনু জমতে তাকে। পরবর্তীতে যা চোখের ম্যাকুলারকে ক্ষতিগ্রস্ত করে।

যুক্তরাষ্ট্রে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যাকুলার বিচ্ছেদ। তবে ম্যাকুলার বিচ্ছেদের কারণে মানুষ পুরাপুরি অন্ধ হয় না।

বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি ও বায়ো-ক্যামেস্ট্রি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ অজিত করুনাথানে বলেন, ‘এটা কোনো গোপন তথ্য নয় যে নীল আলোক রশ্মি আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত করে থাকে।’

রাত্রে অন্ধকার স্থানে স্মার্টফোন ব্যবহার না করতে এবং চোখ রক্ষায় সানগ্লাস ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন গবেষকরা।

সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ