মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

টয়লেটের চেয়েও তিনগুণ বেশি জীবাণুযুক্ত স্মার্টফোনের স্ক্রিন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিদিন নিয়মিত পরিষ্কার করলেও টয়লেটে জীবাণু রয়ে যায় এ বিষয়টি আমরা সবাই জানি।

কিন্তু হাতে থাকা স্মার্টফোনটিকে খালি চোখে বেশ পরিষ্কারই মনে হয়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সব সময় হাতে থাকা এ স্মার্টফোনে রয়েছে টয়লেটের চাইতেও তিনগুণ বেশি জীবাণু!

অবাক করা এ তথ্যটি নিয়ে গবেষণা করেছেন ইংল্যান্ডের গ্যাজেট ইনসিয়রেন্স প্রভাইডার। গবেষণার তথ্য অনুযায়ী, টয়লেটের থেকে তিনগুণ বেশি জীবাণু থাকে একটি স্মার্টফোনের স্ক্রিনে। ৩৫ শতাংশের বেশি মানুষ নিয়মিত তাদের ব্যবহৃত স্মার্টফোনটি পরিষ্কার করেন না।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, প্রতি ২০ জনের মধ্যে একজনকে নিজস্ব ফোন পরিষ্কার করতে দেখা গেছে। বেশিরভাগ স্মার্টফোনেই টয়লেট সিটের থেকে তিনগুণ বেশি জীবাণু পাওয়া গেছে।

গবেষকদল গবেষণার জন্য বেছে নিয়েছিল iPhone 6, Samsung Galaxy 8 এবং Google Pi তিনটি সেট। আর লক্ষ্য রাখা হয় প্রধানত বায়ুজীবী ও ইস্টজাতীয় জীবাণুদের ক্ষেত্রে।

গবেষণায় তিনটি সেটের প্রত্যেকটি থেকেই কিছু না কিছু জীবাণুর নমুনা পাওয়া যায়। একটি স্মার্টফোনের সবথেকে নোংরাতম (আনহাইজিনিক) জায়গা হল স্ক্রিন বা ডিসপ্লে।

তারা জানিয়েছেন, মূলত ত্বকের সমস্যা থেকে শুরু করে অন্যান্য সমস্যাও হতে পারে এই স্মার্টফোনের স্ক্রিনের কারণেই।

সার্ভে করে জানা যায়, অনেকেই দীর্ঘসময় ধরে তাদের মোবাইল ফোনের স্ক্রিন পরিষ্কার করেননি।

ইনস্যুরেন্স টু গো (Insurance2go) এর সেলস এবং মার্কেটিং ম্যানেজার গ্রে বিস্টন জানিয়েছেন, ‘আমাদের ফোন কখনও আমাদের থেকে দূরে থাকে না। যেখানেই যাই ফোন সাথে নিয়ে যাই। সুতরাং খুব স্বাভাবিক ভাবেই যাতায়াতের মাঝে বেশ কিছু জীবাণু আটকে যায় স্মার্টফোনের স্ক্রিনে’।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ