বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইংরেজি অক্ষরে বাংলা ভাষায় বার্তা পাঠানো যাবেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  ভাষার বিকৃতি বন্ধে গ্রাহকদের কাছে বাংলা অক্ষরেই বার্তা পাঠাতে হবে। কোনো এসএমএস পাঠানো যাবে না।

ইংরেজি অক্ষরের মাধ্যমে বাংলা বাক্য বা শব্দ লিখতে গিয়ে বাংলা ভাষার বিকৃতি হচ্ছে উল্লেখ করে অপারেটরগুলোকে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনার ফলে অপারেটরগুলো নিজেরা যেসব অফার বা প্যাকেজের তথ্য দিয়ে থাকে, সেগুলোর কিছুই আর ইংরেজি অক্ষরে বাংলা বাক্য লিখে প্রচার করতে পারবে না। একইভাবে সরকার বা আরও অনেকে অপারেটরদের মাধ্যমে যেসব সচেতনতামূলক তথ্য প্রচার করা হয় সেগুলোও এখন থেকে বাংলা অক্ষরেই পাঠাতে হবে।

এ বিষয়ে বিটিআরসির এক কর্মকর্তা জানান, সম্প্রতি এ নিয়ে সরকারের বিভিন্ন মহলে আলোচনা হয়। এর প্রেক্ষিতেই বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোকে এমন নির্দেশনা দিয়েছে।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ