আতাউর রহমান খসরু
আওয়ার ইসলাম
আধুনিক সমাজব্যবস্থায় সবচেয়ে নির্যাতিত সংগঠনের নাম পরিবার। পৃথিবীতে নগরসভ্যতার বিকাশের পর প্রথম আঘাত আসে পরিবার ব্যবস্থার উপর। নগরায়ণের ফলে যৌথ পরিবারব্যবস্থা ভেঙ্গে ক্ষুদ্র পরিবার ব্যবস্থার ধারণা প্রতিষ্ঠিত হয়।
আধুনিক সভ্যতা যতো বেশি বিকশিত হচ্ছে পরিবার ব্যবস্থা ততোটাই মূল্য হারাচ্ছে সমাজ থেকে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ, ব্যক্তি স্বাধীনতার ধারণায় পরিবর্তন, স্বনির্ভরতা, আত্মমুখিতা ইত্যাদি কারণে মানুষ আগ্রহ হারাচ্ছে বিয়ে, সংসার ও পরিবারিক ব্যবস্থা থেকে।
বিশ্বব্যাপী এ পারিবারিক বিপর্যয়ের প্রভাব প্রকট হচ্ছে বাংলাদেশেও। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক রিপোর্টে দেখা যাচ্ছে দেশে গত ৭ বছরে বিবাহ বিচ্ছেদের প্রবণতা বেড়েছে ৩৪ ভাগ। আর নারীরাই দিচ্ছে ৭০ ভাগ তালাক।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশের সবচেয়ে বেশি তালাক হচ্ছে ঢাকা সিটিতে। ঢাকায় প্রতি ঘণ্টায় তালাক হচ্ছে ১টি করে। ঢাকার অভিজাত অঞ্চলখ্যাত উত্তর সিটিতে তালাকের প্রবণতা বেড়েছে ৭৫ ভাগ।
তালাক বা বিবাহ বিচ্ছেদের এ হারকে উদ্বেগজনকই মনে করছেন দেশের বিশিষ্টজন। তারা মনে করছেন, এতে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে শিশুর বিকাশ। একই সঙ্গে বিচ্ছেদের শিকার নারী-পুরুষরাও আর্থিক, সামাজিক ও মানসিক ক্ষতির মুখোমখি হচ্ছে। নিঃসঙ্গ নারী-পুরুষ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে।
সামাজিক এ বিপর্যয়ের কারণ ও সংকট উত্তরণের পথ-পদ্ধতি অনুসন্ধানে মুখোমুখি হয়েছিলাম দেশের দু’ধারার দু’জন শিক্ষাবিদ ও সমাজসংশ্লিষ্ট ব্যক্তিত্বের। একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লিমা হক। অপরজন মাদরাসা দারুর রাশাদ-এর মুহাদ্দিস ও শিক্ষাসচিব, সিনিয়র সাংবাদিক মাওলানা লিয়াকত আলী।
নিজ নিজ অবস্থান ও দৃষ্টিভঙ্গি থেকে নির্ধারিত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তারা।
আওয়ার ইসলাম : বিবাহ বিচ্ছেদের ক্রমবর্ধমান প্রবণতাকে কিভাবে দেখছেন?
মাওলানা লিয়াকত আলী : ইসলামি জীবনব্যবস্থায় পরিবার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবারের ওপর নির্ভর করে মানব শিশু তথা মানব সমাজের বিকাশ। পরিবার ব্যবস্থা ভেঙ্গে পড়লে পুরো সমাজেই বিপর্যয় ছড়িয়ে পড়বে।
এজন্য তালাককে ‘নিকৃষ্টতম বৈধ বিষয়’ বলা হয়েছে। আমি বিষয়ট