শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

১২ বাংলাদেশি উদ্ধার হলো মালয়েশিয়ার কারখানা থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার একটি খাদ্য কারখানা থেকে ১২ বাংলাদেশিসহ ১৮ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

তাদের ৩ মাস ধরে বেতন না দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছিল। জড়িত অভিযোগে কারখানার মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার মালয়েশিয়ার কামপুং কেপায়াং এলাকা অভিযানটি চালানো হয়। ‍পুলিশ জানায়, আটক হওয়াদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। তাদের ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের।

কারখানাটিতে ভয় দেখিয়ে শ্রমিকদের দিয়ে সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করানো হতো। সেখান থেকে একটি ভূয়া বন্দুকও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের কোন ওয়ার্ক পারমিট ছিল না। কারখানাটির মালিকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করা হবে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ