মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
অাওয়ার ইসলাম

আজ  ৯ জিলহজ। আরাফার দিন।  সূর্যোদয়ের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লক্ষ লক্ষ মুসলমান সমবেত হয়েছেন মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাত ময়দানে।

হাজীর কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হবে এখানকার আকাশ-বাতাস।

হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়। এই মসজিদটি সেই স্থানে নির্মিত যেখানে দাঁড়িয়ে হযরত মোহাম্মদ সা. তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

আরাফার ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত এ মসজিদটি  হজ পালন করতে অাসা প্রত্যেকের কাছেই বিশেষভাবে পরিচিত। ৯ জিলহজ হজ পালনকারীরা এই মসজিদের পাশের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মুজদালিফা যান। হিজরি দ্বিতীয় শতকে নামিরা মসজিদ নির্মিত হয়।

মসজিদের বর্তমান নান্দনিক রূপটি সাম্প্রতিক সৌদি শাসনামলের। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। এর আয়তন ১,১০০০০ বর্গমিটার। এখানে একত্রে প্রায় সাড়ে ৩ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

সে হিসেবে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ। মসজিদের পাশে একটি রাজকীয় প্রাসাদ রয়েছে। হজের সময় ব্যাতীত বছরের অন্য সময় এ এলাকায় মানুষজন খুব একটা থাকে না। তাই মসজিদটি বেশিরভাগ সময় বন্ধ থাকে।

আলেমদের মতে হজরত আদম আ. ও হজরত হাওয়া আ.-এর জান্নাত থেকে পৃথিবীতে ভিন্ন ভিন্ন স্থানে অবতরণের পর আরাফাতের ময়দানে দুজনের মধ্যে সাক্ষাত ও পরিচিতি ঘটেছিল বলে এ ময়দানকে আরাফাতের ময়দান বলা হয়।

অন্য আরেক বর্ণনা মতে হজরত জিবরাইল আ. হজরত ইবরাহিম আ. কে হজের যাবতীয় বিষয় শিক্ষা দেওয়ার পর এখানে এসে জিজ্ঞাসা করেছিলেন, হজ সংক্রান্ত যাবতীয় বিষয়ের পরিচিতি লাভ করেছেন কি? এ থেকেই এখানের নাম হয় আরাফাত। আরাফা অর্থ পরিচিত হওয়া পরিচয় লাভ করা।

Image result for arafa day

আজ এ মসজিদ থেকে বিশ্ব মুসলিমদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মসজিদে নববির সম্মানিত ইমাম ও খতিব, মদিনা শহরের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শায়খ ড. হুসাইন আলুশ শায়খ।

হজের খুতবায় সম-সাময়িক বিষয়ের à¦