মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেসবুক বন্ধের প্রস্তাব পুলিশের, সরকারের না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে ঘিরে গুজব ও অপপ্রচার নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে ফেসবুক বন্ধের প্রস্তাব করা হলেও তা সরকার নাকচ করে দিয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে চলমান ছাত্র আন্দোলন নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। বেঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেচেন।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি-জামায়াত আগেও এ ধরনের ষড়যন্ত্র-চক্রান্তের মাধ্যমে ফায়দা লুটার চেষ্টা করেছে। এখনও তাই করছে। তবে সরকার সতর্ক রয়েছে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে উদ্বিগ হওয়ার কিছু নেই।

সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গুজব ও অপপ্রচারের কারণে পুলিশের পক্ষ থেকে ফেসবুক বন্ধের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য-প্রযুক্তির সুবিধা যাতে কেউ অপব্যবহার করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে চলমান ছাত্র আন্দোলন নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শেষ পর্যায়ে অনির্ধারিত এই আলোচনার সূত্রপাত করেন কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

পরে আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, বিরোধী দলীয় হুইপ মো. ফখরুল ইমাম, মো. মোজাম্মেল হোসেন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ ও কামরুননাহার চৌধুরী।

বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে আলোচনা উঠলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবিগুলো সরকার মেনে নিয়েছে এবং বাস্তবায়ন হচ্ছে। এখন শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে যারা নাশকতার অপচেষ্টা করছে তাদের শক্ত হাতে দমন করা হবে।

আরও পড়ুন: চুমু’ বেরিয়েছে মুখ ফসকে, আমি দু:খিত: কাদের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ