শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

গুগল ম্যাপে নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করার ফিচার আগে থেকেই ছিল গুগল ম্যাপে। তবে এর সঙ্গে এবার যুক্ত হচ্ছে বাড়তি আরো একটি ফিচার। কারো সঙ্গে অবস্থান শেয়ার করলে অবস্থানের পাশাপাশি ফোনে কতটুকু চার্জ আছে এটিও দেখাবে তাকে।

অ্যান্ড্রয়েড বিষয়ক ওয়েব সাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ বছরের শুরুর দিকে প্রথম এ ফিচারটির খবর জানিয়েছিল। তবে ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত করতে শুরু করেছে গুগল। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসেও ফিচারটি উন্মুক্ত হচ্ছে বলেও জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।

মূলত কারো সঙ্গে অবস্থান শেয়ার করা অবস্থায় চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হলেও অপর প্রান্তের ব্যক্তি যেন চিন্তিত না হন সেজন্যই ফিচারটি চালু করেছে গুগল। এ ছাড়া নতুন কিংবা অপরিচিত কোনো এলাকায় নিরাপত্তার স্বার্থেও নতুন এই ফিচারটি কাজে আসবে।

আরও পড়ুন: ফেসবুকের অজানা ৯ তথ্য

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ