মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাজনীতিতে তৃতীয় বলে কিছু নেই, আমাদের লক্ষ্য প্রথম: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরপর পাঁচ সিটি নির্বাচনে তৃতীয় স্থান অধিকার করে ভোটের রাজনীতিতে চমক সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচনেও সে আশা জিইয়ে রেখেছিল দলটির নেতাকর্মীরা। কিন্তু সুষ্ঠু ভোটের অভাবে তিন সিটিতেই নির্বাচন বর্জন করেছে দলটি।

তবে নির্বাচনে ব্যাপক কারচুপি ও দুর্নীতির অভিযোগ থাকলেও ইসলামী আন্দোলন ভোট বর্জন করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে কোথাও কোথাও। হতাশা, ক্ষোভ ও ক্রোধ দেখা যাচ্ছে নেতা-কর্মীদের মাঝেও।

এসব বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা বিষয়ক সেলের সদস্য মাওলানা গাজী আতাউর রহমান।

অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন তিনি। ‘লেখাপড়া ও খেলাধুলায় তৃতীয় স্থান থাকলেও রাজনীতিতে নেই, আমাদের লক্ষ্য প্রথম’, ‘আমরা কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দেবো না’, ‘জামায়াত আমাদের প্রতিপক্ষ নয়’, খেলায় লড়াই করতে হলে রেফারিকে নিরপেক্ষ থাকতে হয় আমরা তা পাইনি’।

গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার সঙ্গে কথা বলে তুলে এনেছেন আওয়ার ইসলামের চিফ রিপোর্টার আতাউর রহমান খসরু।

আওয়ার ইসলাম : সদ্য সমাপ্ত সিটি নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করছেন?

গাজী আতাউর রহমান : বর্তমান সরকারের সময়ে হওয়া নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে সর্বশেষ তিন সিটির নির্বাচন। নির্বাচনের নামে হওয়া প্রহসন দেশবাসী দেখেছে। দেশি ও বিদেশি মিডিয়ায় এসেছে।

আওয়ার ইসলাম : সিলেটে তো বিএনপির প্রার্থী নির্বাচিত হলো?

গাজী আতাউর রহমান : আমি মনে করি, এটাও সরকারের পরিকল্পনার একটি অংশ। তাদের ছক অনুযায়ী বিএনপির প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। আসলে রংপুর সিটি নির্বাচনের পর আর সব সিটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়েছে।

আওয়ার ইসলাম : গত পাঁচ সিটি নির্বাচনে আপনাদের প্রার্থী তুলনামূলক ভালো ফলাফল করায় কর্মীরা বিপুল উৎসাহে সদ্য সমাপ্ত তিন সিটি নির্বাচনে অংশ নিয়েছিলো। কিন্তু এখানে তো ব্যতিক্রম দেখলাম আমরা। কিছুটা হতাশাও এসেছে কর্মীদের মধ্যে।

গাজী আতাউর রহমান : হতাশ কেনো হবে? নির্বাচন যদি সুষ্ঠু হতো, অবাধ ও নিরপেক্ষ হতো তাহলে আমাদের মন খারাপের বিষয় ছিলো। তাছাড়া à¦