মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজধানীতে ল্যাপটপ মেলা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’।

এক্সপো মেকারের আয়োজনে তিনদিনব্যাপী এই মেলায় দেশের ২০তম ল্যাপটপ প্রদর্শনীতে মেলার প্রধান পৃষ্ঠপোষক এফোরটেক। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো।

এবারের আয়োজনে ১টি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, ৫টি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭ স্টলে দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান,ল্যাপটপের পাশাপাশি মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো।

জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে। সব ধরনের পণ্যেই পাওয়া যাবে বিশেষ ছাড় এবং সঙ্গে উপহার।

এ ছাড়া প্রদর্শনীতে পাওয়া যাবে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষাঙ্গিক গ্যাজেট।বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে।

গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ বলেন,এবারের মেলাতে এফোরটেক টাইটেল স্পন্সর।তাই মেলাতে আসা দর্শনার্থীদের জন্য অফার, ছাড়ে চমক অবশ্যই থাকে। এফোরটেকের বিভিন্ন পণ্য পাওয়া যাবে মেলাতে।

প্রতিবারের মতো এবারো মেলার অফিসিয়াল ফেইসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কুইজে অংশ নিয়ে পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে।

মেলায় স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরাও বিনামূল্যে প্রবেশের এই সুযোগ পাবে। প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ পাওয়া যাবে।

ল্যাপটপ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এর প্রবেশ মূল্য ৩০ টাকা।

আরও পড়ুন: স্মার্টফোনে চার্জ ধরে রাখার ৭ উপায়

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ