মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্কুলে শিক্ষার্থীদের অবস্থানের তথ্য মিলবে স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইনফর্মার নয় বরং বডিগার্ড; ছোট একটি কার্ড আর অ্যাপসই নিশ্চিত করবে আপনার শিশুর অবস্থান। এই প্রযুক্তির মাধ্যমে ভিন্ন জায়গায় থেকেও অভিভাবক জানতে পারছেন তার সন্তানের খুঁটিনাটি। যা পেয়ে বেশ খুশি অভিভাবকরা। প্রয়োজনীয়তা বিবেচনা করে সিস্টেম উন্নয়ন করছেন সংশ্লিষ্টরা। এদিকে দেশের মাটিতে এমন উদ্যোগে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

ষষ্ঠ শ্রেণী পড়ুয়া প্রিয়ন্তি; স্কুলের উদ্দেশ্যে প্রতিদিনকার ছুটে চলা। তবে বেসরকারি চাকরিজীবী বাবা-মা অনেকটাই নির্ভার; কর্মস্থলে থেকেও তারা জানতে পারছেন প্রিয়ন্তি সঠিক সময় নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে কি-না। পরীক্ষার ফলাফল আর হোম ওয়ার্কের খুঁটিনাটি তথ্যও পাচ্ছেন নিমিষেই। আর এসব সম্ভব হয়েছে স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডের কারণে।

শুধু তাই নয়; এই স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডটি দ্বারা করা যায় ফোন কলও। প্রয়োজনে এসওএস বাটনটি ব্যবহারে অনর্গল কল যাবে নির্ধারিত তিনটি নম্বরে। বিপদে ট্র্যাক করা যাবে ব্যবহারকারীর অবস্থানও।

স্কুল কর্তৃপক্ষ বলছেন, অভিভাবকদের দুশ্চিন্তা কমানোর পাশাপাশি শিক্ষার্থীদের আরও বেশি দায়িত্বশীল করতে বেশ সহায়ক ভূমিকা রাখছে এই প্রযুক্তি।

স্মার্ট স্টুডেন্ট আইডির এই ধারণাকে স্বাগত জানিয়ে দেশীয় উদ্যোগে নির্মাণের তাগিদ দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়; আশ্বাস দিয়েছে সব ধরনের সহায়তার।

আরও পড়ুন- মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ