মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইন্টারনেট ভ্যাট তুলে নেয়ার দাবি উদ্যোক্তাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য প্রযুক্তির প্রসারে প্রস্তাবিত বাজেটে ইন্টারনেটের ওপর ভ্যাট তুলে নেয়ার দাবি করেছে আইসিটি খাতের উদ্যোক্তারা।

দুপুরে রাজধানীর একটি হোটেলে আইটি খাতের সাতটি সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অ্যামটব মহাসচিব বলেন, বর্তমানে একশ টাকায় ২১ টাকা ৭৫ পয়সা ভ্যাট দেয় গ্রাহকরা। এতে বছরে রাজস্ব আসে মাত্র ১১শ কোটি টাকা।

কিন্তু ইন্টারনেটের ওপর ভ্যাট তুলে নিলে দীর্ঘমেয়াদে পাঁচ হাজার কোটি টাকার সমান সুবিধা পাবে সরকার। যা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

এদিকে, দেশে মোবাইল সংযোজনের ক্ষেত্রেও ভ্যাট কমানোর দাবি তোলেন তারা। বেসিসের সভাপতি আলমাস কবির বলেন, আমদানি করা সব ধরণের সফটওয়্যারের ওপর কর তুলে নেয়ায় দেশে তৈরি সফটও্যারে বিরুপ প্রভাব পড়বে।

ইন্টারনেটের খরচ কমানোর ৫ উপায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ