শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

পানির স্বাদ আসলেই কী নাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পানির কোনও স্বাদ নেই। কিন্তু সত্যিই কি তাই? পানি কি প্রকৃতই স্বাদহীন? অনেক কাল ধরেই তার্কিকরা বলে আসছেন, পানির স্বাদ পানির মতোই।

কিন্তু সে তো তর্কের কথা। আসলে পানির স্বাদ কী রকম, তা অজানা বা অধরাই থেকে গিয়েছে এতকাল। সম্প্রতি একদল বিজ্ঞানী জানালেন পানি প্রকৃতপক্ষেই কী স্বাদের।

কোন বস্তুর স্বাদ কেমন, তা নির্ধারিত হয় মস্তিষ্কের ক্রিয়া দ্বারাই। আন্তর্জাতিক গণমাধ্যম কিউরিওসিটি.কম এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল ইঁদুরের জিভে অবস্থিত স্বাদকোষ আর তার সঙ্গে মস্তিষ্কের ক্রিয়া নিয়ে পরীক্ষা করেন। তারা বিভিন্ন স্বাদকোষকে সাময়িক ভাবে বন্ধ রাখেন। এবং ইঁদুরদের পানি খেতে দেন।

এমতাবস্থায় দেখা যায়, যে স্বাদকোষগুলি পানির স্বাদে সাড়া দিচ্ছে, তা ‘টক’ স্বদের জন্য নির্ধারিত। পরে সেই স্বাদকোষ বন্ধ করে ইঁদুরদের পানির পাশাপাশি প্রকৃতই স্বাদহীন সিলিকন অয়েল পান করানো হয়।

দেখা যায়, তাদের স্বাদকোষ কোনওটির স্বাদই ঠিকঠাক নির্ধরাণ করতে পারছে না। তাহলে পানি কি টক গোত্রের স্বাদই বহন করে? বিজ্ঞানীদের এই মতকে ঘিরে জমছে কৌতূহল।

গরমে সুস্থ থাকতে যা খাবেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ