মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ছয় কুড়িতেও সতেজ আকবর আলীর নামাজ রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১১৮ বছর বয়সের বৃদ্ধ আকবর আলী। রোজা রাখেন। নামাজ পড়েন জামাতের সঙ্গে। ১৩০৭ বঙ্গাব্দে জন্ম নেয়া আকবর আলীর নাতী-নাতনীদের ছেলে-মেয়েদেরও বিয়ে হয়েছে। অশতীপর এ বৃদ্ধের এবাদত দেখলে মনে হবে এখনো যেন যুবক।

তীব্র রোদ আর গরমের দিনেও দিব্যি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, এমনকি রমজানের শেষ দশদিন ইতিকাফে বসেছেন স্বরূপদাহ জামে মসজিদে।

আকবর আলী চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের স্বরূপদাহ গ্রামের মৃত আহাদ আলীর পুত্র। একই গ্রামেই শ্বশুর বাড়ি। ৪ ছেলে ও ৩ মেয়ের জনক আকবর আলী একজন হতদরিদ্র ব্যক্তি। এই বয়সেও তাই নিয়মিতই মাঠে ঘাষ কাটতে যান তিনি।সরকারিভাবে বয়স্ক ভাতা ছাড়া আর কোন সুবিধা পান না।

দশ-বারো বছর আগে একবার আকবর আলী মারা গিয়েছিলেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল। তখন কবরও খোড়া হয়েছিল বলে জানা যায় স্থানীয় মসজিদের ইমামসহ কয়েকজনের মাধ্যমে। পরে তার বড় ছেলে চান্দালী দেখেন, বাবা মারা যাননি।

গ্রামের বয়স্করাও তাকে দাদা বলে ডাকেন। বয়স ১১৮ বছর হলেও চোখে চশমা লাগেনা তার। দাতও আছে। শুধু এবাদতই নয়, শতোর্ধ এ বৃদ্ধের খাওয়া-দাওয়া চলাফেরাও খুবই স্বাভাবিক।

প্রশাসন ক্যাডারে প্রথম হয়ে প্রশংসায় ভাসছেন তকী ফয়সাল

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ