সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদকদ্রব্য বিক্রি করে উপার্জন করা কি জায়েয? গভীর রাতে পাকিস্তান-আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা খুতবায় মানবপাচারের ঝুকিঁ তুলে ধরার আহ্বান ইফা মহাপরিচালকের সৌদি আরবের তিন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করল হুতিরা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা 

‘মেঝেতে পড়ে গিয়ে খালেদা জিয়া ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করার পর প্রায় ৫-৭ মিনিট অজ্ঞান  ছিলেন বলে জানিয়েছে তার চিকিৎসকরা।

শনিবার বিকেলে খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

চিকিৎসকগণ বলেন, দাঁড়ানো অবস্থা থেকে গত ৫ জুন তিনি মেঝেতে পড়ে গিয়েছিলেন। তখন কী হয়েছিল, তা তিনি বুঝতে পারেননি। সে সময়ে প্রায় ৫-৭ মিনিট অজ্ঞান ছিলেন।

তারা জানান, কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশ ও যথাযথ চিকিৎসা সেবার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। মাইল্ড স্ট্রোক সাধারণত মেজর স্ট্রোকের লক্ষণ। সুচিকিৎসা না পেলে আগামীতে যে কোনো সময় তিনি বড় ধরনের স্ট্রোকের শিকার হতে পারেন।

খালেদার সঙ্গে সাক্ষাত করা চার চিকিৎসক হলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, নিউরো মেডিসিনের অধ্যাপক সৈয়দ ওয়াহেদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল কুদ্দুস ও কার্ডিওলজিস্ট ডা. মামুন রহমান।

ডাক্তারগণ খালেদা জিয়ার উপর করা ৪ পৃষ্ঠার একটি মেডিকেল রিপোর্টও দিয়েছেন কারা কর্তৃপক্ষের কাছে। তারা খালেদাকে ইউনাইটেড হাসপাতালেও নিয়ে টেস্ট করারও অনুরোধ জানান।

হঠাৎ ভারত সফরে বিএনপির তিন নেতা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ