রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. সাইদুল (৩৫), মো. মোখলেস (২০) ও মনিরুল (৪৫)।

শুক্রবার বিকাল ৪টার দিকে ধানমণ্ডি সেন্ট্রাল হাসপাতালের পাশে ৫ নম্বর রোডে নির্মাণাধীন কানকর্ড টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ভবনের ১৩ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচা ছিঁড়ে নিচে পড়ে যান ওই তিনজন।

তিনি জানান, আহত অবস্থায় সহকর্মীরা মোখলেস ও মনিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সাইদুলকে সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : রাজধানীতে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ৭


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ