মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইফতার পার্টিতে গান; সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইফতার মাহফিলে গান বাজিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্যে জর্জরিত বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ইনস্টাগ্রাম পোস্ট।

এক বন্ধুর ইফতার পার্টিতে ধারণকৃত একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যায়, এই বলিউড অভিনেত্রী  তার বন্ধুরা ইফতারের এক ফাঁকে গান চালিয়ে ওই গানে কণ্ঠও মেলান।

ভিডিওটি মুসলিম সম্প্রদায়সহ অনেকের অনুভূতিতে আঘাত করেছে। অনেকে ভিডিওটিতে মন্তব্য করেছেন, ‘কী হচ্ছে এসব! এটা কোন ধরনের ইফতার যে গান বাজাচ্ছেন’

অন্য একজন লিখেছেন, ‘এটা কি ইফতার পার্টি নাকি তাসের পার্টি? ইফতার টেবিলে বসে কেন নাচানাচি হচ্ছে? দয়া করে কিছুটা শ্রদ্ধা প্রদর্শন করুন।’ আরেকজনের মন্তব্য, ‘শিল্পা শেঠি, দুঃখ নিয়ে বলতে হচ্ছে, এই ভিডিও পোস্ট করে মুসলমানদের ক্ষুব্ধ করেছেন।’

এর আগে নিজের ছেলে বিয়ানের জন্মদিনে একটি বৃদ্ধাশ্রমে নৈশভোজ অনুষ্ঠান করে সমালোচিত হন শিল্পা।

আরও পড়ুন : মুসলিমদের সম্মানে ট্রাম্পের ইফতার পার্টি বুধবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ