সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

‘মাদকসেবী ও ব্যবসায়ীদের যেভাবে শাস্তি দিতে বলেছে ইসলাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গত ১৫ দিনে দেশজুড়ে ১০৫ জন মাদক ব্যবসায়ী ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত এ অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সরকার। তবে অনেকেই তাদের ‘ক্রসফায়ারে’ নিহতের সমালোচনা করেছেন।

ইসলাম মাদক সম্পর্কে কী বলে এ বিষয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন বহু গন্থ প্রণেতা, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মুহাম্মদপুর মাদরাসার প্রধান মুফতি, মুফতি হিফজুর রহমান। 

তিনি বলেন, ইসলাম কখনো সমর্থন করে না নেশা করাকে, মাদককে বা মদকে। ইসলামের প্রাথমিক যুগে মদ হারাম ছিল না। তবে তা ক্রমান্বয়ে অবৈধ ঘোষণা করা হয়।

এখন এটাকে বৈধ করার কোনো সুযোগ নেই। মদ শরিয়তে হারাম, খাওয়া ও বেচা-কেনা সবকিছুই জঘন্যতম অপরাধ।

আল্লাহ তায়ালা বলেন, হে ঈমানদারগণ! তোমরা মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না। যতক্ষণ না তোমরা বুঝতে সক্ষম হও যা তোমরা বলছ’- (সুরা আন নিসা: ৪৩)।

অন্য আয়াতে আছে হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, স্থাপনকৃত মূর্তি ও ভাগ্য নির্ধারক তীর অপবিত্র ও শয়তানের কাজ। সুতরাং তোমরা তা থেকে দূরে থাক। যেন তোমরা সফলকাম হতে পার’- (সুরা আল মায়িদা: ৯০)।

দেশে চলমান বন্দুকযুদ্ধে যারা নিহত হচ্ছেন এটাও ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম মাদকসেবী মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের শরিয়ত শাস্তি নির্ধারিত করে দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আশি দোররা বা বেত্রাঘাত করতে হবে।

যেহেতু ইসলাম তাদের শাস্তি নির্ধারণ করে দিয়েছে তাই তাদের অভিযানে মৃত্যুর মুখোমুখি না করে বিচারের কাঠগড়ায় দাঁড় করেো উচিত। এরপর কারাদণ্ড বা অন্য কোনো শাস্তির আওতায় এনে মাদক নির্মূলের পদক্ষেপ নিয়ে তা শতভাগ প্রশ্নহীন হবে ইনশাল্লাহ।

আরো পড়ুন- সৈয়দ ফয়জুল করীম, আপনাকে পাড়ি দিতে হবে অনেক পথ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ