শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে শনিবার থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে শনিবার থেকে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান।

কক্সবাজার-চেন্নাই রুটে ক্যাবলের একটি রিপিটার পরিবর্তনের কাজ চলছে। এজন্য প্রথম সাবমেরিন ক্যাবলে ডেটা সঞ্চালন ১৮ মে থেকে বন্ধ রয়েছে।

শনিবার এই কাজ শেষ হতে পারে। বৃহস্পতিবার এসব কথা জানান মশিউর রহমান। তিনি জানান, ১৮ মে থেকে চেন্নাইতে সিম-উই-৪ ক্যাবলটির একটি রিপিটার পরিবর্তনের কাজ শুরু হয়।

তাই কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর রুটটি বন্ধ রয়েছে। প্রথম ক্যাবলটি বন্ধ থাকায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি অবশ্য বিকল্প ব্যবস্থা করেছে।

তিনি আরও জানান, এরপরও কোনো কোনো জায়গার গ্রাহকরা ইন্টারনেটের গতি আগের চেয়ে একটু কম পাচ্ছেন। তবে শনিবার থেকে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে।

এর আগে বুধবার মশিউর রহমান জানান, ইন্টারনেটের গতি আরও একদিন ধীর থাকবে। ২৪ মে পর্যন্ত ইন্টারনেটের ধীর গতির কথা বলা হলেও ২৫ মে পর্যন্ত এই সময় বৃদ্ধি পেতে পারে।

বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ করার সময় বৈরি আবহাওয়ার কারণে এই সময় লাগছে বলে উল্লেখ করেন তিনি।

বিএসসিসিএল সূত্র জানিয়েছে, কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুর রুটে বিকল্প ব্যবস্থা রেখেছে বিএসসিসিএল। একইভাবে দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা সিম-উই-৫ ক্যাবলেও ডেটার ব্যবহার ঘুরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এছাড়া ভারত থেকে স্থলপথে ব্যান্ডউইথ আনতে ৬টি আন্তর্জাতিক টেরিস্টোরিয়াল ক্যাবল চালু আছে, যার মাধ্যমে দেশের মোট চাহিদার একটি বড় অংশের যোগান দেয়া হচ্ছে। ২০১৭ সালের অক্টোবরে মেরামতের জন্য প্রথম সাবমেরিন ক্যাবল কয়েকদিন সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ