মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যা আছে ফেসবুকের নতুন দুই ফিচারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক। ইউটিউবের আদলে নতুন এই ফিচার দু’টি তৈরি করা হয়েছে।

এখন থেকে ফেসবুক খুললে বিভিন্ন পোস্টে দু’টি নতুন অপশন দেখা যাবে। ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ নামে এই নতুন দু’টি অপশনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন পোস্ট কিংবা কমেন্টে নিজেদের মতামত জানাতে পারবেন।

এর আগে ফেসবুক ‘ডিসলাইক’ বাটন চালু হওয়ার কথা শোনা গেলেও নতুন ‘ডাউনভোট’ ফিচারটি যে ‘ডিসলাইক’-এর মতো কাজ করবে, তা কিন্তু নয়।

কোন ফেসবুক ব্যবহারকারী যদি কোন পোস্ট কিংবা কমেন্টে ‘ডাউনভোট’ অপশন ক্লিক করেন, তা হলে সেই পোস্টটি হাইড হয়ে যাবে তাঁর কাছে। পাশাপাশি যিনি ওই পোস্টটি করেছেন তিনিও বুঝতে পারবেন, তাঁর পোস্ট কিংবা কমেন্টে নেগেটিভ রিঅ্যাকশন পড়ছে।

এবছরের ফেব্রুয়ারিতে এই ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচারটি নিয়ে পরীক্ষা চালায় ফেসবুক। বর্তমানে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হয়েছে ‘আপভোট’ ও ‘ডাউনভোট’ ফিচার দু’টি। বাংলাদেশ কবে ফিচার দু'টি চালু হবে সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক।

আরও পড়ুন : অজানা কিছু ফিচার ফেসবুক ম্যাসেঞ্জারের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ