মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার ফেসবুকের স্টোরিতে শোনা যাবে নিজের কণ্ঠ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রযুক্তিনির্ভর এই যুগে সামাজিক যোগেযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি সর্বদাই আকর্ষণীয় ও নিত্যনতুন ফিচার এনে ব্যবহারকারীদের চমকে দেয়। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন ছিল ফেসবুক স্টোরি।

জানা যাচ্ছে, অন্যতম প্রতিপক্ষ স্ন্যাপচ্যাটের থেকে কোনো অংশে পিছিয়ে থাকতে চায় না জুকারবার্গের কোম্পানি। তাই ফেসবুক স্টোরিতে এবার আরও তিনটি নতুন ফিচার নিয়ে আসতে চলেছে সংস্থাটি।

ফেসবুক স্টোরি আত্মপ্রকাশ করার পর থেকেই বেড়েছে এর চাহিদা। কেবল ফেসবুকেই নয়, স্টোরিতেও ছবি ও ভিডিও দেওয়ার চল শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে। তবে ফিচারের ক্ষেত্রে তার নিকটতম প্রতিপক্ষ স্ন্যাপচ্যাটের থেকে এখনও পিছিয়ে রয়েছে ফেসবুক। আর এই দূরত্ব মেটাতে নতুন তিনটি ফিচার আনছে সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানিটি।

নতুন তিন ফিচারে যা থাকছে
এবার থেকে ছবি, ভিডিও'র মতো ফেসবুক স্টোরিতে দেওয়া যাবে অডিও। সেক্ষেত্রে সামনে কোনো ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ড রেখে, পিছনে চালানো যাবে আপনার নিজের গলার আওয়াজ বা অন্য কোনো অডিও স্টোরি।

দ্বিতীয় ফিচারে থাকছে আপনার পুরনো স্টোরিটি আর্কাইভ করে রাখার সুবিধা। বর্তমানে স্টোরি দেওয়ার ২৪ ঘণ্টা পরই উধাও হয়ে যায় ফেসবুক স্টোরি। তবে এবার আর সেটা হবে না। থেকে যাবে আপনার ফেসবুক স্টোরি আর্কাইভে। তবে এতে খরচ হবে না আপনার ফোনের মেমোরি।

ফেসবুক ক্যামেরার মাধ্যমে কোনো ছবি বা ক্লিপিংস তোলা হলে তা সেভ করে রাখা যাবে ফেসবুকেই। এতেও খরচ হবে না ফোনের মেমোরি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ