শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ড. আসিফ নজরুলকে প্রকাশ্যে জুতা মারার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে প্রকাশ্যে জুতা মারার হুমকি দেয়া হয়েছে। আজ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, তাকে প্রকাশ্যে জুতা মারার হুমকি দিয়েছে ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু।

তিনি লিখেন, ‘আমাকে প্রকাশ্যে মারার ঘোষণা দিয়েছে ছাত্রমৈত্রীর প্রাক্তন সভাপতি বাপ্পাদিত্য বসু। কোটাসংস্কার আন্দোলনের জের ধরে এর সঙ্গে সংহতি জানানো ব্যক্তিদের ফেসবুকে কটূবাক্য করেছিলেন তিনি। এ নিয়ে ফেসবুকে অন্যদের সঙ্গে আলাপের একপর্যায়ে আমার নাম উলে­খ করে প্রকাশ্যে এই হুমকি দেয়া হয়।

আমার অবাক লাগছে এটা ভেবে যে, কি অবলীলায় এদেশে এখন প্রকাশ্যে একজনকে মার দেওয়ার হুমকি দেওয়া যায়!’

এ বিষয়ে ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু মিডিয়াকে বলেন, শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে আসিফ নজরুল বিশ্বাস ঘাতকতা করেছিলেন। ওই সময় জাহানারা ইমাম আসিফকে জুতা পেটা করার ঘোষণা দিয়েছিলেন। জাহানারা ইমাম মারা গেছেন। আমরা এখন তার নির্দেশনা বাস্তবায়ন করবো।

মুসলমানরা ভালো কিছু করলেও ‘তাদের’ চোখে পড়ে না : আসিফ নজরুল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ