শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

অভিনয় ছেড়ে দীনের পথে আরেক অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একসময়ের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না এখন নিভৃত জীবন যাপন করছেন। ছেড়েছেন অভিন, নাচ-গানসহ অশ্লীল সব কাজ। আর পথ চলছেন ধর্মের পথে।

গত শনিবার ছিল আন্না’র জন্মদিন। প্রতিবছরের মতো এবার তিনি জাঁকজমকভাবে জন্মদিন পালন করেননি। তার বদলে তিনি দোয়া চেয়েছেন ভক্তদের।

তিনি বলেন, আমি দীনের পথে আসার পর থেকে আর জন্মদিন পালন করি না। আমি আমার জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাইছি, যাতে আল্লাহর পথে থেকে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি।

নাহিদা বলেন, আমি আর অভিনয় কিংবা নাচ, কোনো টাতে কাজ করব না। জীবনের যা করেছি ভুল করেছি। এর থেকে পুরোপুরি ফিরে থাকতে চাই।

আর সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। আল্লাহতায়ালার এবাদত বন্দেগিতেই নিজেকে ব্যস্ত রাখছি। এর পাশাপাশি আপাতত আমার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি।

উল্লেখ্য, এর আগে নাজনীন আকতার হ্যাপী অভিনয় ছেড়ে পুরো দীনের পথে ফিরে আসেন। এখন তিনি নিয়মিত ইবাদত বন্দেগী করেন এবং মানুষকে ভালো কাজের প্রেরণা দেন।

ধর্মে মনযোগী হয়েছেন আরেফিন রুমি, ছেড়েছেন গান

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ