মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজারবাইজানে বিশ্বের ক্ষুদ্রতম কুরআনের পদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  আজারবাইজানে কুরআন শরিফের ক্ষুদ্রতম পাণ্ডুলিপির প্রদর্শন করা হয়েছে। ১০ গ্রামেরও কম ওজনের এই পাণ্ডুলিপিটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার। অনন্য এই পাণ্ডুলিপিটি সেদেশের গাঞ্জি শহরের মিনিয়াটুরি জাতীয় মিউজিয়ামে প্রদর্শন করা হয়েছে।

অনেক গ্রন্থই রয়েছে যেগুলোর আকার এবং নকশার কারণে সকলের নিকটে আকর্ষণীয় হয়ে ওঠে।

বিশেষ করে পবিত্র কুরআন শরিফের এই ক্ষুদ্রতম পাণ্ডুলিপিটি যা আজারবাইজানের মিনিয়াটুরি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।

আকার এবং ওজনের দিক থেকে কুরআন শরিফের এই পাণ্ডুলিপিটিকে সেদেশের ক্ষুদ্রতম গ্রন্থ হিসেবে গণ্য করা হচ্ছে।

১০ গ্রামেরও কম ওজনের এই পাণ্ডুলিপিটির দৈর্ঘ্য ২ সেন্টিমিটার এবং প্রস্থ ৩ সেন্টিমিটার। এই পাণ্ডুলিপিটি এই প্রদর্শনীর সবথেকে প্রাচীন গ্রন্থ। পাণ্ডুলিপিটি ১৬৭২ সালে সৌদি আরবে লেখা হয়েছে।

অতি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও পবিত্র কুরআনের সকল আয়াত এই পাণ্ডুলিপিতে লেখা হয়েছে। স্বর্ণের কালি দিয়ে এই পাণ্ডুলিপিটি লেখা হয়েছে।

আজারবাইজানের মিনিয়াটুরি মিউজিয়ামটি ২০১৬ সালের ২১শে মার্চে উদ্বোধন হয়েছে। এই মিউজিয়ামে বিভিন্ন বিষয়ে লেখা বিশ্বের ২৯টি দেশের ১০৬৮টি ক্ষুদ্র গ্রন্থ রয়েছে।

আরো পড়ুন-  হামদি বাহরাভি ১৪০ দিনে হাতে লেখলেন পুরো কুরআন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ