শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া সেই যুবক মুয়াজ্জিন নন! আমিরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন পীর সাহেব চরমোনাই ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৯

চতুর্থ শ্রেণির ছাত্রীকে পাষণ্ড নির্যাতনের পর হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর জৈনকা‌ঠি ইউ‌নিয়‌নের ঢোলখা‌লি গ্রা‌মে চতুর্থ শ্রেণির ছাত্রী মারুফা‌কে পাষণ্ড নির্যাতন করে হত্যা করা হয়েছে।

আজ বিকাল সা‌ড়ে ৩টার দি‌কে মারুফার লাশ উদ্ধার ক‌রে পোস্টম‌র্টে‌মের জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

গৃ‌হিনী মাকসুদা বেগম জানান, বিকাল ৩টার দি‌কে মারুফা‌কে ঘ‌রে রে‌খে মা কাজের জন্য বাইরে গেলে আধঘন্টা পর ঘ‌রে এসে মারুফা‌কে হাতপা বাধা মৃত অবস্থায় দেখতে পান।

প‌রে তার ডাক চিৎকা‌রে আ‌শেপা‌শের লোকজন এসে ভিড় জমায়। প‌রে পু‌লিশ‌কে খবর দি‌লে তারা লাশ উদ্ধার ক‌রে। নিহত মারুফা ওই গ্রা‌মের মৃত মোখ‌লেছ তালুকদা‌রের ছোট কন্যা।

মাকসুদা দাবি করেছেন, পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করতে পারে।

ঘটনাস্থ‌লে থাকা পু‌লি‌শের উপ‌রিদর্শক মোঃ জাফর হো‌সেন জানান, ঘটনা‌টি মর্মা‌ন্তিক। ময়নাতদন্ত রি‌পোর্ট পে‌লেই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ