শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

অনন্ত জলিলের নতুন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিত্রনায়ক অনন্ত জলিল আবারও সমাজের অসহায় মানুষের জন্য এগিয়ে এলেন।

দৃষ্টিপ্রতিবন্ধী পাঁচজন শিক্ষার্থীকে নিজের প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকদের নিয়ে বিতর্ক আয়োজনকে সফল করে তোলার জন্য আর্থিক অনুদান দেওয়ারও ঘোষণা দেন। সম্প্রতি তাঁর এ ঘোষণায় এফডিসিতে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেগে আপ্লুত হন।

ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে শুরু হওয়া জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘যুক্তির আলোয় দেখি’ উদ্বোধন করেন ব্যবসায়ী অনন্ত জলিল। প্রথম দিনে বিতর্কে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকেরা।

এফডিসির একটি ফ্লোরে আয়োজিত ‘যুক্তির আলোয় দেখি’র প্রথম দিনের বিতর্ক উপভোগ করেন অনন্ত জলিল।

তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের যে জ্ঞান, বুদ্ধি, মেধা রয়েছে, তা অনেক স্বাভাবিক মানুষের নেই। সব সীমাবদ্ধতা কাটিয়ে উন্নয়নের মূলধারায় দৃষ্টিপ্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ