মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাইল; অতপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার মহাপরিদর্শক নিবন্ধন খান মো. আবদুল মান্নানের সই করা এক আদেশে টাকার বিনিময়ে দলিলে সই করা নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাব-রেজিস্ট্রার এছহাক আলী মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে বলা হয়, টাকার বিনিময়ে এছহাক আলী মন্ডলের দলিলে সই করার সত্যতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি। অসদাচরণ ও দুর্নীতিমূলক কার্যক্রমের দায়ে প্রশাসনিক ও জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হল।

কেন বিভাগীয় মামলা করে এছহাক আলীকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো শাস্তি দেয়া হবে না তা চিঠি পাবার সাত কার্যদিবসের মধ্যে তাকে জানাতে বলা হয়েছে এই আদেশে।

গত বৃহস্পতিবার আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে টাকার বিনিময়ে দলিলে সই করার ভিডিও ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।এর পরই তার ব্যাপারে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ