শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

আমি পণ্ডিত, আমাকে বলতে দিন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি লুৎফুর রহমান ফরায়েজী: আ‌মি সে‌লি‌ব্রে‌টি। বিরাট সে‌লি‌ব্রে‌টি। আমার অ‌নেক ফ‌লোয়ার। লেখায় অ‌নেক লাইক। মা‌ঠে ময়দা‌নে আমার উদ্ভট বক্তব্য কেউ না শুন‌লেও আ‌মি নেতা, আ‌মিই কর্মী আ‌মিই সমর্থক নামক হাস্যকর আসনে আসীন হবার পরও আ‌মি বিরাট কিছু।

আড়া‌লে অবডা‌লে ঢালহীন ত‌লোয়ারহীন নী‌ধিরাম সর্দার ব‌লে মুখ টি‌পে লো‌কে হাস‌লেও আমার কিচ্ছু হয় না। আ‌মি যে লজ্জাপ্রুফ। নির্লজ্জ। বেহায়া।

আ‌মি অ‌নেক বু‌ঝি। সব বু‌ঝি। অ‌নেক গুরুত্বপূর্ণ মানুষ আ‌মি। আমা‌কে বল‌তে হ‌বে। অ‌নেক বল‌তে হ‌বে। সব বিষয়ে বল‌তে হ‌বে। না বল‌লে দেশটা রসাত‌লে যাবে। ইসলা‌মের বিরাট ক্ষ‌তি হ‌বে। এ কী হ‌তে দেয়া যায়?

যায় না। তাই আ‌মি বল‌বো। অ‌নেক বল‌বো। সব ইস্যু‌তে বল‌বো। বা‌ড়ির খবর, ঘ‌রের খবর, প‌রের খবর। সব বল‌বো। লো‌কেরা আড়া‌লে বাচাল খাটাশ বলুক তা‌তে কী? তবু আমা‌কে বল‌তে হ‌বে। খুব বল‌তে হ‌বে। দিল ভরা খেদ, না পাওয়ার ক্ষোভ আ‌মি সব হিংসার জিঘাংসাময় নোংরা কল‌মে উগড়া‌বো সর্বত্র। এ‌তে দূ‌ষিত হোক সাজা‌নো বাগান। খু‌লে যাক বড়‌দের সম্মা‌নের পাগ‌ড়ি। এতে আমার কিচ্ছু আসে যায় না।

এ‌তো কিছু ভাবার কী সময় আমার আ‌ছে? আ‌মি চিন্তাবীদ। বিরাট কিছু। আ‌মি বল‌বো। অ‌নেক লিখ‌বো। ভিত‌রের সব নোংরামী, ছোট‌লোকী বে‌রি‌য়ে আসুক আমার লেখায়। আমার কথায়।
তা‌তে কী? আ‌মি জ্ঞানী। আমার কোন ভুল নেই। হ‌তে পা‌রে না। হ‌বে কেন? আ‌মি যে প‌ণ্ডিত। বিরাট প‌ণ্ডিত। আমার একারই ব‌কে যে‌তে হ‌বে। আমা‌কে বল‌তে দাও। অ‌নেক বল‌তে দাও।

পুনশ্চ: ‘আমি’ নামক উক্ত নোংরাদের থেকে রক্ষা পাক দেশ সমাজ রাষ্ট্র। নিক্ষিপ্ত হোক ময়লার ভাগাড়ে। দূর হোক আমিত্ব। মুক্তি পাক শ্রদ্ধা ভালোবাসা, আন্তরিক প্রশস্ততা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ