বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শ্মশানে জ্বালিয়ে দেয়ার পরদিন বাড়িতে হাজির মৃতব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মৃতদেহ শনাক্ত করে দাহ করার পরে মৃত ব্যক্তি জীবিত অবস্থায় বাড়িতে হাজির। আর তাই দেখে বাড়ির লোক থেকে পুলিশ সবার চক্ষু চড়কগাছ।

এই অবাক করা ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মাল ব্লকের ক্রান্তিতে। ঘটনায় এলাকায় অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শনিবার (১০ মার্চ) গলায় ফাঁস লাগানো অবস্থায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার থেকে গিরেন রায় (৫৪) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে মালবাজার পুলিশ। মৃতের দুই ছেলে, সঞ্জিত রায় (২৭) ও বিশ্বজিৎ রায় (২৪)-সহ বাড়ির লোক এসে তার দেহ শনাক্ত করেন।

গিরেন রায়ের বাড়ি ক্রান্তির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাসখালি এলাকায়। ছেলেরা জানান, তাদের বাবার গত ৪ বছর ধরে মানসিক সমস্যা ছিল। কখনও বাড়িতে থাকতেন, কখনও বাইরে চলে যেতেন। শনিবার (১০ মার্চ) জলপাইগুড়িতে ময়নাতদন্তের পরে, কাঠাম বাড়ি এলাকায় বাবার মৃতদেহ সৎকার করেন ছেলেরা।

সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ শনিবার (১০ মার্চ) ক্রান্তি এলাকার মানুষ দেখতে পান গিরেন রায় বাজারে ঘুরে বেড়াচ্ছেন। আর এতেই হতবাক এলাকার মানুষ। যে ব্যক্তিকে শুক্রবার (৯ মার্চ) রাতে শ্মশানঘাটে জ্বালিয়ে সৎকার করা হল, সেই ব্যক্তি আবার বাজারে কীভাবে ঘুরে বেড়াচ্ছেন।

প্রথমে এলাকার মানুষ ভয় পেয়ে যান। তার পরে কয়েক জন যুবক ওই ব্যক্তিকে তার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে আসা মাত্রই ছেলে সঞ্জিত, বিশ্বজিৎ-সহ বাড়ির লোকেরা ঘাবড়ে যান। তাহলে শনিবার (১০ মার্চ) রাতে যার মুখাগ্নি করা হল তিনি কে? এই নিয়ে উঠছে নানা প্রশ্ন।

রবিবার (১১ মার্চ) সকাল থেকে গিরেন রায়কে দেখতে ভিড় করেন এলাকার মানুষ। আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশও। এলাকার মানুষ এবং পরিবারের মানুষের প্রাথমিক ধারণা, তাহলে দু’জনকে একই রকম দেখতে।

দুই ছেলে সঞ্জিত ও বিশ্বজিৎ-এর বক্তব্য, যিনি জীবিত অবস্থায় বাড়িতে এসেছেন, তিনিই তাদের বাবা। আর এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু গতকাল যার মৃত্যু হল তিনি তা হলে কে? এই প্রশ্ন পুলিশের মধ্যেও ঘুরপাক খাচ্ছে।

কিন্তু দুই ছেলে জানিয়েছেন, ওই ব্যক্তির জন্যেও তারা তিন দিন নিয়ম অনুয়ায়ী শ্রাদ্ধের কাজ করবেন। এলাকার পঞ্চায়েত সদস্য সুজিত কুমার ঘোষ বলেন, ‘দুজনের চেহারার এত মিল যে বোঝা মুশকিল। আমরাও বুঝতে পারিনি। তবে ছেলেরা বাবাকে চিনে গ্রহণ করায় পুলিশ ফিরে আসে। আপাতত তিনি ছেলেদের সঙ্গে বাড়িতেই আছেন।’

সূত্র: এবেলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ