সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

গুগল ম্যাপে ভূত! ছড়াচ্ছে আতঙ্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রযুক্তি: প্রযুক্তির আলোয় রাতও যেখানে আর অন্ধকার নয়, সেখানে এক আধুনিকতম প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে দেখা গেল ভূত! 'গুগল ম্যাপস'-এ ভূত দেখা যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি স্টার।

প্রতিবেদনে বলা হয়, জেমি সি নামের ওই ব্যক্তি গুগল ম্যাপে এলোমেলা ব্রাউজিং করার সময়ে একটি বাড়ির জানালা থেকে এক ভয়ঙ্কর মুখকে উঁকি মারতে দেখেন। তারপরে সে খবর তিনি টুইট করতেই শুরু হয় হইচই।

তিনি টুইটারে লিখেছেন, তিনি তার দাদার বাড়ি সার্চ করছিলেন। সেই বাড়ির পাশের আরেকটি বাড়ির জানালাতেই তিনি ওই ভয়ানক মুখ দেখতে পান। ওই বাড়িটি দীর্ঘদিন পরিত্যাক্ত বলে জানান তিনি।

তবে শুধু জেমি নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই গুগল ম্যাপসে ভৌতিক অবয়ব দেখতে পেয়েছেন এমন বেশ কিছু ব্যক্তির কথা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদন।

লিভারপুলের একটি হোটেলের জানালায় একটি 'গোলমেলে' মুখ দেখতে পেয়েছিলেন অনেকেই। স্টুয়ার্ট হোটেল নামের ওই হোটেলটি দীর্ঘকাল ধরেই প্যারানর্মাল উপদ্রবের শিকার বলে খ্যাত।

মার্কিন সোশ্যাল মিডিয়া রেডিটর একটি পোস্টে ফ্রান্সের একটি বাড়ির ব্যালকনিতে উৎকট এক অবয়বকে দেখা গেছে বলে সম্প্রতি দাবি করা হয়েছে। তবে গুগল ম্যাপসে তাকে ঝাপসা করে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

গুগল ম্যাপস একটি অতি জনপ্রিয় অ্যাপ। তাতে ভূত দেখার গল্পটিতে বিশ্বাস করছে না অনেকেই। অনেকের ধারণা, ভূতদর্শনের এই বিষয়টি কিছু নেটিজেনের বিশ্বাস মাত্র। সোশ্যাল মিডিয়ায় বাজার গরম করা ছাড়া এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য থাকতে পারে না। সূত্র : এবেলা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ