মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে দেশে ৪০০ বছরে একবারও কুরআন তিলাওয়াত বন্ধ হয় নি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পবিত্র কাবা ও মদিনা শরিফে প্রতিনিয়তই কুরআন তিলাওয়াত হয়ে থাকে। কিন্তু এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন একজন তুর্কি সুলতান এমন কীর্তি রচনা করেছেন যে তার সালতানাতে দীর্ঘ ৪০০ বছরের মধ্যে একবারের জন্যও কুরআন তিলাওয়াত বন্ধ হয় নি।

তুর্কি সুলতান সালিমের খেলাফত প্রাপ্তির পর তিনি মিসর থেকে ইস্তাম্বুলে ফিরে আসেন। তার  কাছে রাসুল সা.এর বরকতময় কিছু জিনিস ছিলো। সেগুলো সংরক্ষণের জন্য বিশেষ একটি ঘর নির্মাণ করেন। যা তিনি নিজেই পরিস্কার করতেন।

আর এই ঘরের পাশেই কুরআন তিলাওয়াতের ব্যবস্থা করেন। কয়েকজন দক্ষ হাফেজকে নিয়োগ দেন। যারা শিফট ভাগ করে তেলাওয়াত জারি রাখতেন।

এভাবে দিন রাতের কখনোই এক মিনিটের জন্যও তিলাওয়াত বন্ধ হতো না। তার পরবর্তী সুলতানগণও এ ধারা জারি রাখেন। ফলে ৪০০ বছর পর্যন্ত এ ব্যবস্থা চলতে থাকে।  কিন্তু তুর্কি সালাতানাতের পতনের পর এ পবিত্র ধারা বন্ধ হয়ে যায়।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ