শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

মাটির নিচে রহস্যময় গ্রাম; ৩ হাজার মানুষের বসবাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

চীনের এক রহস্যময় গ্রাম, যেখানে সব বাড়িই রয়েছে মাটির তলায়। প্রায় ২০০ বছর ধরে ওই বাসিন্দারা মাটির তলাতেই বাড়ি তৈরি করে থাকে। পরপর লাইন দিয়ে রয়েছে এরকম অন্তত হাজার দশেক ঘর। সেখানে এখনও বসবাস করেন প্রায় ৩,০০০ মানুষ।

চীনের হেনান প্রদেশের কাছে রয়েছে এই ঘরগুলো। ৩০০০ লোক বাদে বাকিরা ওই বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। এই ধরনের ঘরগুলোকে বলা হয় ‘ইয়ায়োডং’। এই চিনা শব্দের অর্থ হলো 'গুহার ঘর'। অন্তত ছয়টি প্রজন্ম এরকম বাড়িতে বসবাস করেছে।

জানা যায়, ২০০ বছর আগে থেকে বর্তমান বাসিন্দাদের পূর্বপুরুষরা মাটির নিচে ঘরবাড়ি তৈরি করে বসবাস শুরু করে।

ঘরগুলো মাটি থেকে ২২-২৩ ফুট গভীর তৈরি। এগুলি লম্বায় ৩৩ থেকে ৩৯ ফুট পর্যন্ত হয়। মাটির তলায় এই ঘরগুলির তাপমাত্রা শীতকালে ১০ ডিগ্রী ও গ্রীষ্মে ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে না।

ইতিহাসবিদদের মতে, 'হেনান প্রদেশের এই ঘরগুলো ২০০ বছর আগে তৈরি হলেও ব্রোঞ্জ যুগে চিনের পার্বত্য এলাকায় ৪০০০ বছর আগে এ ধরণের বাড়ি তৈরি হতো।

বর্তমানে চীনের এই গ্রামটিতে বিদ্যুতের সকল সুযোগ সুবিধাসহ সব আধুনিক ব্যবস্থা রয়েছে। স্থানীয়রা জানান, 'ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না এই ঘরগুলো। ২০১১ সাল থেকে সরকার এই গ্রামটিকে সংরক্ষণ করছে।

সম্প্রতি এই ঘরগুলো পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। শুধু তাই নয়, নির্ধারিত খরচে গ্রামটির ঘড় ভাড়া বা ক্রয়ও করতে পারে যে কেউ। একমাসের জন্য এখানকার একটি ঘর ভাড়া পাওয়া যায় মাত্র ২ ইউরোতে। আর ৩২ হাজার ইউরোতে কেনা যাবে এই ঘরগুলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ