মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আত-তাগলীব সাহিত্য ফোরামের ‘লেখালেখি কর্মশালা’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অধীনস্থ সংগঠন আত-তাগলীব সাহিত্য ফোরামের অর্ধদিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার কেরাণীগঞ্জের ঘাটারচরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় শাইখুল হাদিস আল্লামা আজীজুল হক মিলনায়তনে প্রায় অর্ধশত শিক্ষার্থীর অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় শুরু হয়ে দুপুর ১ টার দিকে কর্মশালাটি শেষ হয়। কর্মশালায় সংগঠনের সদস্য কর্মীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরাও অংশ নেন। শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে হলরুম ছিল কানায় কানায় পরিপূর্ণ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি জহির উদ্দীন বাবর, মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক আমিন ইকবাল, আমাদেরসময়.কম এর সহ-সম্পাদক ওমর শাহ, পাক্ষিক যুবকণ্ঠের নির্বাহী সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তরুণ কবি ও ছড়াকার হাসান আল মাহমুদ ও গল্পকার আব্দুল্লাহ আশরাফ।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস (খ শাখা)’র সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদুল্লাহ, বর্তমান সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ