মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রসুনের খোসা ছাড়ানোর ৫টি সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রসুন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কিন্তু এর গন্ধ বেশ দীর্ঘস্থায়ী। হাত দিয়ে এর খোসা ছাড়ানোর পর সাবান দিয়ে ধোয়ার পরও গন্ধ যেতে চায় না। আবার এর খোসাও খুব পাতলা হয়, যা ছাড়ানো বেশ কষ্টসাধ্য বিষয়। আর ছোট ছোট কোয়া হওয়ার কারণে এর খোসা ছাড়াতে সময় বেশি লাগে।যা আামাদের ঘরণিদের খুব্ বিরক্ত করে থাকে। তাই চলুন, জেনে নিই কীভাবে সহজে রসুনের খোসা ছাড়ানো যায়।

১. একটি চওড়া বোতলের মধ্যে রসুন নিন। এবার বোতলের মুখ আটকে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দেখবেন রসুনের খোসাগুলো আলগা হয়ে যাবে। এরপর হাত দিয়ে ঘষলেই খোসা উঠে যাবে।
২. ওভেনে ২০ থেকে ৩০ সেকেন্ড রসুন গরম করে হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ফেলুন। এটি রসুনের খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায়।
৩. একটি কড়াইয়ের মধ্যে রসুন কিছুক্ষণ ভেজে গরম থাকা অবস্থায় হাত দিয়ে ঘষে খোসা ছাড়িয়ে ফেলুন।
৪. বড় ছুরির নিচে রসুন রেখে হাত দিয়ে চাপ দিন। দেখবেন রসুন থেঁতলে গেছে এবং খোসাও আলগা হয়ে গেছে। এরপর হাত দিয়ে টান দিলেই খোসা উঠে আসবে।
৫. রসুন পানির মধ্যে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার হাত দিয়ে ঘষা দিলেই খোসা সহজে উঠে যাবে।

কেএল