শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

প্রতি ১৪ দিনে হারাচ্ছে একটি করে ভাষা : ইউনেস্কো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৈচিত্র্যময় বিশ্বের বুক থেকে প্রতিনিয়ত ভাষা হারিয়ে যাওয়ার তথ্য তুলে ধরে বিলুপ্তির হাত থেকে ভাষাগুলোকে রক্ষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে হাতিয়ার করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থা ইউনেস্কো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সংস্থাটির মহাপরিচালক অড্রে অ্যাজুলাই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রতি দুই সপ্তাহে বিশ্বের বুক থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা।

“এই ভাষার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ।”

মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে ফ্রান্সের সাবেক মন্ত্রী অ্যাজুলেই কালো মানুষের নেতা নেলসন ম্যান্ডেলার একটি উক্তি উল্লেখ করেন তার বার্তায়।

ম্যান্ডেলা বলেছিলেন, “যখন আপনি কোনো ভাষায় কাউকে কিছু বলেন, তা তার মস্তিস্কে পৌঁছায়, সে তা বুঝতে পারে। কিন্তু যখন তার নিজের ভাষায় বলেন, তখন তা তার হৃদয়ে পৌঁছায়।”

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাইবার জগতে প্রত্যেকের নিজস্ব ভাষায় কথা বিনিময়ের চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দেন অ্যাজুলেই।

বাঙালির ভাষার অধিকার আদায়ের দিন একুশে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়।

ফলে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগের দিনটি এখন এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

দিনটির গুরুত্ব তুলে ধরে সদস্য সব রাষ্ট্রকে তা যথাযথভাবে পালনের আহ্বান জানান ইউনেস্কোর মহাপরিচালক অ্যাজু্লেই।

দিনটি পালনে প্যারিসে সংস্থার সদর দপ্তরেও বুধবার একটি সংলাপ আয়োজন করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ‘আমার ভাষা, আমার সম্পদ’।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ