মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোহিঙ্গাদের জন্য সাহায্য চাইলেন রোনালদো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: রোহিঙ্গাদের জন্য অনেক সেলিব্রেটিই সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার সে কাতারে দেখা গেল পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ান রোনালদোকে।

রোনালদো চার সন্তানের বাবা। শিশুদের কষ্ট হয়তো বুঝতে পারেন। আর সে কারণেই তাদের জন্য সাহায্য চেয়ে টুইটারে পোস্ট দিয়েছেন।

টুইটারে দেয়া সেই পোস্টে তিনি দুটি ছবি যুক্ত করেছেন। একটিতে তিনি নিজে বসে আছেন চার সন্তান নিয়ে। আর অন্যটিতে দেখা যাচ্ছে এক রোহিঙ্গা শরণার্থী একটি শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।

দুটি ছবির সঙ্গে রোনালদো লিখেছেন, ‘একটাই পৃথিবী। এখানে আমরা সবাই আমাদের সন্তানদের সমানভাবে ভালোবাসি। সাহায্যের হাত বাড়ান।’

মিয়ানমারের আরাকান রাজ্যের মুসলিম রোহিঙ্গারা দীর্ঘ দিন ধরেই বৈষম্য ও হত্যাকাণ্ডের শিকার হয়ে আসছে। গতবছর সেখানকার মগ সন্ত্রাী ও মিয়ানমার সেনাবাহিনীর চরম দমনপীড়নের শিকার হয়ে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছেন।

যে কারণে এখনো বাংলাদেশে আসছে রোহিঙ্গারা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ